1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াগাতিতে ব্লেড দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ: সাবেক স্বামী পলাতক, হাসপাতালে চিকিৎসাধীন নারী

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

নড়াইলের নড়াগাতি থানার তেলিডাংগা গ্রামে মিতু খানম (৩৫) নামে এক নারীকে ধারালো ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামী নুর আলম মল্লিকের বিরুদ্ধে। রোববার (৫ এপ্রিল) গভীর রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মিতু খানম বর্তমানে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নড়াগাতি থানার মাউলি ইউনিয়নের তেলিডাংগা গ্রামের বাসিন্দা ওবায়দুল শেখের তালাকপ্রাপ্ত মেয়ে মিতু খানম রাতে ঘরের বাইরে গেলে অভিযুক্ত নুর আলম মল্লিক (পিতা: টুটু মল্লিক, গ্রাম: মীর্জাপুর, কালিয়া) পিছন থেকে তাকে ঝাপটে ধরে। পরে হত্যার উদ্দেশ্যে ধারালো ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যায়।

স্থানীয়রা দ্রুত মিতুকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মিতুর ভাই মহিদুল ইসলাম বলেন, নেশাগ্রস্ত নুর আলমের সঙ্গে প্রায় দেড় মাস আগে সামাজিকভাবে তালাক সম্পন্ন হয়। এরপরও ক্ষোভ থেকে সে পরিকল্পিতভাবে বাড়িতে এসে এ হামলা চালিয়েছে।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, মিতুর শরীরের বিভিন্ন স্থানে ধারালো ব্লেডের আঘাত রয়েছে এবং ক্ষতস্থানে প্রায় ৪৫টি সেলাই দিতে হয়েছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।অভিযুক্ত নুর আলম মল্লিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মোবাইল নম্বর পাওয়া যায়নি।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিকেলে জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়দের দাবি, এমন নৃশংস ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park