1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াগাতি থানায় নবাগত ওসি হিসেবে যোগ দিলেন মোঃ আব্দুর রহিম

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াইল প্রতিনিধি

নড়াইল জেলার নড়াগাতি থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ আব্দুর রহিম। তিনি বৃহত্তর রংপুর অঞ্চলের কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার এক সুনামধন্য ও শিক্ষিত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

এর আগে তিনি খুলনার গুরুত্বপূর্ণ থানাগুলোর একটি—বটিয়াঘাটা থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও জনবান্ধব পুলিশিংয়ের জন্য তিনি স্থানীয়ভাবে প্রশংসিত ছিলেন বলে জানা যায়। নড়াগাতি থানায় যোগদানের পর স্থানীয় মানুষ আশা প্রকাশ করছেন যে তিনি বিগত দিনের ওসিদের তুলনায় আরও বেশি সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে জনগণকে নিরাপত্তা ও সেবা প্রদান করবেন।

স্থানীয় নাগরিকদের প্রত্যাশা—নতুন ওসি এলাকায় আইনশৃঙ্খলা আরও সুদৃঢ় করবেন, অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেবেন এবং সাধারণ মানুষের জন্য থানাকে আরও বেশি সহজগম্য করবেন। নড়াগাতি থানার পুলিশ সদস্যরাও তার নেতৃত্বে পেশাদারিত্বের মান আরও উন্নত হবে বলে আশা করছেন।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park