1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াগাতীতে অভিযানে ৫ হাজার ৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৩৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াইল সংবাদদাতা:

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাসের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় নড়াগাতীর কলাবাড়িয়া সড়ক এলাকায় অভিযান চালিয়ে মজুদের উদ্দেশ্যে বহন করা বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে খায়রুল শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উপজেলার যোগানিয়া গ্রামের হানেফ শেখের ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির অভিযোগ ছিল। এরই প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুদ, পরিবহন ও বিক্রির বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছে।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park