1. admin@naragatirsangbad.com : admin :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন কালিয়া প্যারী শংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাভার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় সেনাসদস্য সৈনিক মাসুম বিল্লাহর মৃত্যু ! মাত্র ২২ বছর বয়সেই চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা, জয়নগর ইউনিয়নে শুরু হয়েছে আলোচনা সমালোচনা ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা ২২ নম্বর ওয়ার্ড সম্মেলন  নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতুলকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড সরিফপুর ত্রিমোহনা শ্মশানে জাগ্রত মা মনসা পূজা অনুষ্ঠিত নড়াইলের কালিয়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন বারবার নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী পার্পিয়া, আবারও নির্বাচনী মাঠে তেরখাদায় খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া 

নড়াইলের নড়াগাতী থানার চরবল্লাহাটি দক্ষিণপাড়া কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর কবরস্থানের পাশে আয়োজিত মানববন্ধনে শতাধিক মুসল্লি অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কবরস্থানের পশ্চিম পাশে এওয়াজ সূত্রে তিন শতক জমি পেয়ে কবুর শেখ সেখানে বসবাস করে আসছেন। তবে বর্তমানে তিনি কবরস্থানের জায়গাসহ মোট প্রায় ১০ শতক জমি জোরপূর্বক ভোগদখল করছেন।

বক্তারা আরও অভিযোগ করেন, কবরস্থানের জায়গা ছেড়ে দেওয়ার জন্য কবুর শেখকে অনুরোধ করা হলেও তিনি তাদের সঙ্গে দুর্ব্যবহার ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বিষয়টি আপসের মাধ্যমে সমাধান করে কবরস্থানের জায়গা ছেড়ে না দিলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন চরবল্লাহাটি দক্ষিণপাড়া জামে মসজিদ, ঈদগাহ ও কবরস্থান কমিটির সভাপতি মো. কামরুজ্জামান, মো. রমজান মোল্যা, মনির মোল্যা, কালাম মোল্যা, ওয়ার্ড সদস্য কাজল মোল্যা, কাবুল ফকিরসহ স্থানীয়রা।

অভিযুক্ত কবুর শেখ ওই গ্রামের মৃত বারিক শেখের ছেলে। অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং কোনো বক্তব্য দিতে রাজি হননি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park