
চৌধুরী জুয়েল রানা স্টাফ রিপোর্টার
নড়াইলের নড়াগাতীতে অভিযান চালিয়ে চুরি মামলার আসামি লাল মিয়া (৩৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) নড়াগাতী থানার এসআই এফ এম তারেকের নেতৃত্বে এবং এএসআই নজরুল ইসলামের সহযোগিতায় উপজেলার যোগানিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার লাল মিয়া যোগানিয়া গ্রামের শামসু শেখের ছেলে। পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে নড়াগাতী থানায় চুরির অভিযোগে জিআর-৩৮/২৬ নম্বর মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে থানায় নেওয়া হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।