1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ম ও আদর্শে স্মরণীয় হয়ে থাকবেন অধ্যক্ষ মোল্লা সাকায়েত হোসেন। নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

নড়াগাতীতে প্রবাসীর দুই লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ভাতিজার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি: চৌধুরী জুয়েল রানা

নড়াইলের নড়াগাতী থানার দক্ষিণ যোগানীয়া গ্রামে অস্ট্রিয়াপ্রবাসী এক ব্যক্তির দুই লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তারই আপন ভাতিজার বিরুদ্ধে। টাকা ফেরত বা সমমূল্যের জমি বুঝিয়ে দিতে বলায় মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ারও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শেখ শামছুর রহমান নড়াগাতী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগকারী শেখ শামছুর রহমান দক্ষিণ যোগানীয়া গ্রামের মৃত রাজ্জাক শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অস্ট্রিয়ায় বসবাস করছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, প্রবাসে অবস্থানকালে শেখ শামছুর রহমানের অনুপস্থিতিতে তার বাড়ির দেখাশোনার দায়িত্ব পালন করতেন তার বড় ভাই মৃত ওলিয়ার রহমানের ছেলে রুবেল শেখ (৪২)। ২০২৪ সালের ২ এপ্রিল যোগানীয়া বাজারে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ধার হিসেবে রুবেল শেখ তার কাছ থেকে দুই লাখ টাকা নেন।

অভিযোগে আরও বলা হয়, টাকা নেওয়ার পর রুবেল শেখ নিজ হাতে একটি সাদা কাগজে লিখিত অঙ্গীকারনামা তৈরি করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠান। সেখানে তিনি উল্লেখ করেন, টাকা ফেরত দিতে না পারলে সমমূল্যের জমি রেজিস্ট্রি করে দেবেন।

ভুক্তভোগীর দাবি, দেশে ফিরে একাধিকবার টাকা বা প্রতিশ্রুতি অনুযায়ী জমি বুঝিয়ে দেওয়ার জন্য বলা হলেও রুবেল শেখ তা করেননি। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও কোনো সমাধান হয়নি।

সর্বশেষ চলতি বছরের ৩০ জুন পুনরায় টাকা অথবা জমি রেজিস্ট্রি করে দেওয়ার কথা বললে রুবেল শেখ তার স্ত্রীকে দিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে আইনি প্রতিকার চেয়ে নড়াগাতী থানায় লিখিত অভিযোগ করেন শেখ শামছুর রহমান।

তবে অভিযোগ অস্বীকার করেছেন রুবেল শেখ। তিনি বলেন, “চাচা দেশে আসার পর কয়েক দফায় তার পাওনা টাকা পরিশোধ করেছি।” তবে এ দাবির পক্ষে তাৎক্ষণিকভাবে তিনি কোনো লিখিত প্রমাণ দেখাতে পারেননি।

এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, “একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park