1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াগাতীতে প্রেমঘটিত কারণে যুবকের আত্মহত্যা, এলাকায় শোকের ছায়া

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াগাতী প্রতিনিধি

নড়াইলের নড়াগাতী থানার দক্ষিণ যোগানিয়া এলাকায় এক যুবকের আত্মহত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (৫ জুন ২০২৬) সকালে নিজ ঘরের আড়ার সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম মো. সিয়াম শেখ (১৯)। তিনি দক্ষিণ যোগানিয়া গ্রামের বাসিন্দা এবং মো. বাবুল শেখের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা ঘরের আড়ার সঙ্গে সিয়ামের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তাদের দেওয়া খবরের ভিত্তিতে নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমঘটিত কারণে সৃষ্ট মানসিক হতাশা ও বিষণ্নতা থেকে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় এলাকায় শোক ও বিষাদের পরিবেশ বিরাজ করছে। পরিবারের সদস্য ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park