1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

নড়াগাতীতে বর্গা জমি নিয়ে বিরোধ: হামলায় নারীসহ আহত, থানায় মামলা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াইল প্রতিনিধি

নড়াইলের নড়াগাতী থানার বাঐসোনা গ্রামে বর্গা জমির হিস্যা নিয়ে বিরোধের জেরে জেসমিন সুলতানা রুপালী (৩৫) ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে বর্গা চাষী আমির শেখের পরিবারের বিরুদ্ধে। গত ৩০ মার্চ রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জেসমিন সুলতানা ওই গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা এবং বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মৃত নবীর হোসেনের মেয়ে। এ ঘটনায় ৩ এপ্রিল তিনি বাদী হয়ে আমির শেখসহ তাঁর পরিবারের ছয়জনের বিরুদ্ধে নড়াগাতী থানায় মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণে জানা যায়, অভিযুক্ত আমির শেখ দীর্ঘদিন ধরে মৌখিক চুক্তির মাধ্যমে বাদীপক্ষের তিন বিঘা জমি বর্গা চাষ করে আসছিলেন। তবে চুক্তি অনুযায়ী ফসলের অংশ না দেওয়ায় দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে ঘটনার রাতে আমির শেখ, তাঁর স্ত্রী সেলিনা বেগম, ছেলে জিল্লাল শেখ (৩৫), মুন্না শেখ (৩০), মেয়ে রোজিনা বেগম (২৫) ও পুত্রবধূ আফরোজা বেগম (২৫) দেশীয় অস্ত্র নিয়ে বাদীপক্ষের বাড়িতে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী জেসমিন সুলতানা দাবি করেন, হামলাকারীরা তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মারধর করে এবং শিশুদেরও রেহাই দেয়নি। এ সময় তাঁর গলায় ও কানে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়। তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় মামলা করলে পরিবারসহ হত্যার হুমকি দেয়।

এদিকে মামলা দায়েরের পরও অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। তিনি জানান, নিয়মিত হুমকির কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহিম বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park