1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

নড়াগাতীতে শতাধিক মানুষের বিএনপিতে যোগদান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি: চৌধুরী জুয়েল রানা

নড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে হিন্দু ধর্মাবলম্বীসহ শতাধিক মানুষ বিএনপিতে যোগদান করেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় বড়দিয়া বাজার বিএনপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা দলটির প্রতি আনুগত্য প্রকাশ করে বিএনপিতে যোগ দেন।

২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খান রবিউল ইসলামের মাধ্যমে যোগদানকারীরা বিএনপিতে যোগ দেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা সবুজ খানের সঞ্চালনায় এবং খাশিয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি বিশ্বাস নওশের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাশিয়াল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক খান বিকুল আলম, বিএনপি নেতা মামুন খানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, তারা বিএনপির পতাকাতলে থেকে নিরাপত্তার সঙ্গে বসবাস করতে চান। একই সঙ্গে অন্য কোনো রাজনৈতিক দলের পদ-পদবিতে থাকা ব্যক্তিদের নিজ নিজ দল থেকে পদত্যাগ করে বিএনপির দলীয় ফরম পূরণের আহ্বান জানান তারা। পরে যোগদানকারীরা উপস্থিত বিএনপির নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে দেন এবং আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

বক্তারা আরও বলেন, বর্তমানে বিএনপিতে যোগদানের সুযোগ না থাকলেও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের সঙ্গে আলোচনা করে এই যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে যোগদানকারীদের স্বাগত জানান বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park