1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াগাতীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের ওপর সন্ত্রাসী হামলার দ্রুত বিচার দাবীতে সংবাদ সম্মেলন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধিঃ চৌধুরী জুয়েল রানা

নড়াইলের নড়াগাতী থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌফিক এলাহী রুবেলের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় এলাকাবাসী শুক্রবার (৯ জানুয়ারি) সংবাদ সম্মেলনের মাধ্যমে দ্রুত বিচার দাবি করেছেন। সংবাদ সম্মেলনটি খাশিয়াল ইউনিয়নের টোনা গ্রামে ভুক্তভোগীর বাড়ীতে অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তৌফিক এলাহী রুবেল বলেন, চলতি মাসের ৩ জানুয়ারি সকাল সোয়া ১০টায় নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে পার্শ্ববর্তী তালবাড়িয়া গ্রামে যাওয়ার পথে নড়াগাতী থানার যুবদলের সভাপতি সৈয়দ মিজান মীরের নেতৃত্বে কয়েকজনের সমন্বয়ে তাকে পথরোধ করে পিটিয়ে ও মাথায় কুপিয়ে হত্যা চেষ্টা করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী জানান, এ ঘটনায় ৭ জানুয়ারি ৫ জন এবং অজ্ঞাত ৩-৪ জনকে আসামী করে মামলা (নং ৭/১) দায়ের করেছেন। তিনি সংবাদ সম্মেলনে দ্রুত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয়রা তীব্র নিন্দা জানান। এম এইচ বাহাউদ্দীন, মোল্যা মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা হাসান সরদার, ওমর আলী মোল্যা ও চান মিয়া শিকদারসহ অন্যরা বলেন, যুবদলের সভাপতি সৈয়দ মিজান মীর বিভিন্ন অপকর্মের মাধ্যমে দলের ভাবমূর্তি ও এলাকার শান্তিপূর্ণ পরিবেশ ক্ষুণ্ণ করছেন।

ভুক্তভোগীর বক্তব্যে আরও উল্লেখ করা হয়, ঘটনার পেছনে রাজনৈতিক ও ব্যক্তিগত দ্বন্দ্ব জড়িত এবং অপরাধীরা এখনও গ্রেফতার হয়নি। তাই তিনি প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। স্থানীয়রা আশা প্রকাশ করেন, দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park