
স্টাফ রিপোর্টার চৌধুরী জুয়েল রানা
নড়াইল জেলার নড়াগাতী থানার কাচরিমাঠে ১ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে সস্মিলিত ওলামা পরিষদের বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম।
প্রধান মেহমানের সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তাকে ভোট দিয়ে বিজয়ী করায় নড়াগাতী উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করে বলেন, জনগণ যে দায়িত্ব তার উপর অর্পণ করেছে, তা যেন তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে যথাযথভাবে পালন করতে পারেন।
রাত প্রায় ১১টার দিকে আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপি নড়াগাতী বিএনপি দলীয় কার্যালয়ের সামনে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় উপস্থিত ছিলেন নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির, দপ্তর সম্পাদক তৌহিদ চৌধুরী, যুবদলের সদস্যসচিব চৌধুরী সাকায়েত হোসেন জুনু, সাবেক ছাত্রদল সভাপতি ও যুবদলের সহ-সভাপতি মোল্লা তারিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরবর্তীতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মাহফিলের মঞ্চে উপস্থিত হয়ে অন্যান্য বক্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কুয়াকাটার প্রখ্যাত আলেম মাওলানা হাফিজুর রহমান।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল জনসমাগমের মধ্য দিয়ে মাহফিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।