1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াগাতীর চাপাইল মূলশ্রী চর-মধুপুর শামছুল উলূম মাদরাসা ও এতিমখানার ৫৪তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াগাতী (কালিয়া)

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী ইউনিয়নের চাপাইল মূলশ্রী চর-মধুপুর শামছুল উলূম মাদরাসা ও এতিমখানার উদ্যোগে বুধবার (২২ অক্টোবর) ৫৪তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলকে ঘিরে মাদরাসা প্রাঙ্গণজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়, আগত ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে এলাকা মুখরিত হয়ে ওঠে।

ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান করেন আল্লামা আনোয়ারুল করিম (যশোরী), মুহতামিম, জামিয়া এজাজিয়া রেলস্টেশন মাদরাসা, যশোর। প্রধান বক্তা হিসেবে বয়ান করেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা নাসির উদ্দিন যুক্তিবাদী, মুহতামিম, সুলতানশাহী মাদরাসা, গোপালগঞ্জ।

বিশেষ বয়ান করেন মাওলানা হুসাইন রুহুল আমিন সিদ্দিকী, সদস্য, মাজলিসুল মুফাসসিরিন, নড়াইল জেলা। মাহফিলের সভাপতিত্ব করেন মাওলানা আনিসুজ্জামান সিকদার, পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, খুলনা বিভাগ।

মাহফিলকে কেন্দ্র করে স্থানীয় মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দেয়। আয়োজকরা জানান, দ্বীনি জ্ঞানচর্চা, ইসলামী মূল্যবোধ জাগ্রত ও সমাজে নৈতিকতার প্রসারের লক্ষ্যে এই মাহফিলের আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park