1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াগাতীর যোগানীয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

চৌধুরী জুয়েল রানা স্টাফ রিপোর্টার 

নড়াইলের নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নের যোগানীয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৮ মার্চ) বিকেলে এ অভিযান পরিচালনা করেন কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবনী বিশ্বাস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, যোগানীয়া বাজারে অবস্থিত মেসার্স লতা ইন্টারপ্রাইজ, মেসার্স হাবিব স্টোর ও মেসার্স রেজাউল স্টোরের মালিকরা তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হন। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, পেট্রোলিয়াম আইন এবং অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের আওতায় তিনটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবনী বিশ্বাস বলেন, বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ ও আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park