
স্টাফ রিপোর্টা চৌধুরী জুয়েল রানা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক ডা. শেখ বুলবুল কবির দেশবাসীসহ নড়াগাতী থানার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, মহানুভবতা, আত্মশুদ্ধি ও মানবতার এক অনন্য শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের আদর্শ আমাদের জীবনে ধৈর্য, সহমর্মিতা ও আল্লাহর প্রতি আনুগত্যের শিক্ষা দেয়। এই ঈদ সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করুক—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখেও হাসি ফোটে। তাই সামর্থ্যবান সকলকে নিজ নিজ অবস্থান থেকে গরিব ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
ডা. শেখ বুলবুল কবির বলেন, “দেশের বর্তমান পরিস্থিতিতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। পারস্পরিক সহমর্মিতা, মানবিকতা ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে ঈদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে নড়াগাতী থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। সবশেষে তিনি আশা প্রকাশ করেন, পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও সুখের বার্তা।