1. admin@naragatirsangbad.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএল কলেজের ২ নম্বর গেটে যুবককে গুলি, আহত মহিদুল  নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে একাধিক মামলার আসামি আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার নড়াগাতীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা কালিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত শ্বাশতি ইসলাম সুষমার চোখে সালমা খানম: শিক্ষক নন, জীবনের পথ দেখানো এক আলোকবর্তিকা নড়াগাতী পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই, প্রধান আসামি গ্রেপ্তার ফেনীতে চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত, চালক আহত জামিনে বেরিয়েই বেপরোয়া? টিভি অফিসে হামলার পরিকল্পনার অভিযোগ, কে এই সৈয়দ আল আমিন দিঘলিয়ায় চাঁদাবাজি ও হামলার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন

নড়াগাতী পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই, প্রধান আসামি গ্রেপ্তার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

নড়াইলের নড়াগাতীতে পুলিশ সদস্যদের ওপর হামলা করে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রধান আসামি এসকেন শেখ ও তার ভাই নয়ন শেখকে গ্রেপ্তার করেছে এসআরবি-০৬।

গ্রেপ্তার এসকেন শেখ নড়াইল জেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পুটিমারী গ্রামের বাবুল শেখের ছেলে। তিনি নড়াগাতী থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও মাদক ব্যবসায়ী হিসেবে পুলিশের কাছে পরিচিত।

পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্টভুক্ত আসামি এসকেন শেখকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় নড়াগাতী থানা পুলিশের ওপর হামলা ও আঘাতের ঘটনা ঘটে। এ সময় ১ নম্বর আসামি এসকেন শেখ হ্যান্ডকাফসহ পালিয়ে যায়। পরে পুলিশ হ্যান্ডকাফটি উদ্ধার করলেও এসকেন শেখ আত্মগোপনে চলে যায়।

পরবর্তীতে সিপিসি-০৩, যশোর ক্যাম্পের মেজর ফজলে রাব্বি প্রিন্সের নেতৃত্বে এবং ভাটিয়াপাড়া ক্যাম্পের সহযোগিতায় এসআরবি-০৬-এর তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের ধারাবাহিকতায় ৫ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক ৩টার দিকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানা এলাকায় অভিযান চালিয়ে এসকেন শেখ ও তার ভাই নয়ন শেখকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park