
মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই সালসিরি ইউনিয়নের ডাবর ভাঙ্গা গ্রামে ৯ এপ্রিল সকালে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির পাশে ময়লা-আবর্জনা ফেলার জন্য খোঁড়া একটি গর্তে বৃষ্টির পানিতে ভরে যায়। ওই সময় শিশুটি বাড়ি থেকে বের হয়ে খেলতে খেলতে অযত্নে পানিতে ভরা গর্তে পড়ে যায়।
অনেকক্ষণ ধরে শিশুটি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে ওই গর্তে শিশুটিকে ভেসে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে বোদা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
চার বছরের ছোট্ট শিশুটির অকাল মৃত্যুতে ডাবর ভাঙ্গা গ্রামে শোকের ছায়া নেমে আসে। শিশুটির বাবা-মায়ের কান্নায় এলাকা ভারী হয়ে ওঠে। তারা এলাকাবাসী এবং ধর্মপ্রাণ মুসলমানদের কাছে শিশুটির জন্য দোয়া চেয়েছেন।
পরিবারের সদস্যরা জানায়, শিশুটির জানাজার পর বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।