1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পঞ্চগড়ে অতিরিক্ত ঠান্ডার কারণে জনজীবন কাহিল।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় জেলা প্রতিনিধি।

শীতের জেলা পঞ্চগড়। পঞ্চগড় জেলা হিমালয়ের কন্যা নামে পরিচিত। সকাল হওয়ার সাথে সাথে ঘন কুয়াশা এবং ঠান্ডায় কাইল হয়ে যায় খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষ। সকালবেলা ঘন কুয়াশায় ঢেকে যায় পঞ্চগড় জেলা। কলেজপাড়ার বাসিন্দা বিশিষ্ট কাপড় ব্যবসায়ী আল আমিন গণমাধ্যম কর্মীদের জানান ফজরের নামাজের সময় চতুর্দিকে ঘন কুয়াশার কারণে কোন কিছু ঠিক মতো দেখা যায় না ওই সময় অতিরিক্ত ঠান্ডার কারণে সম্পূর্ণ শরীর অবশ হয়ে যাওয়ার মত অবস্থা। বোদা সদর হাসপাতালে গিয়ে দেখা যায় শীতের কারণে রোগীর সংখ্যা বেড়েই চলেছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ লুৎফুল কোবির জানান অতিরিক্ত ঠান্ডার কারণে স্টকজনিত রোগীর সংখ্যা বেড়েই চলেছে, অতিরিক্ত শীতের কারণে নিমুনিয়া জ্বর সর্দি কাশি সহ নানারকম ঠান্ডা জনিত রোগের উপসর্গ নিয়ে বোদা সদর হাসপাতালে রোগীরা ভর্তি হচ্ছে। অতিরিক্ত ঠান্ডার কারণে শ্রমজীবী এবং খেটে খাওয়া মানুষেরা সকালবেলা ঘর হতে বাহির হতে পারতেছে না। প্রতিদিন দুপুরের পরে সূর্যের দেখা মেলেএবং বিকেল হওয়ার সাথে সাথেই ঠান্ডায় কাতর হয়ে যায় পঞ্চগড় জেলা বাসী।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park