1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে নবম শ্রেণীর এক ছাত্র নিহত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড় জেলার মাগুরা ইউনিয়নে উক্ত দুর্ঘটনাটি ঘটে এলাকাবাসী জানায় অন্তর রায় বর্মন (১৫) নামে এক ছাত্র নিহত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের বড় ব্রিজ এলাকায় এ দূরঘটনা ঘটে।

নিহত অন্তর একই ইউনিয়নের ধ্বনিপাড়া গ্রামের বিরেন চন্দ্র রায়ের ছেলে। সে পঞ্চগড় করতোয়া কালেক্টর আদর্শ শিক্ষা নিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী।

মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় স্থানীয়দের বরাত দিয়ে গণমাধ্যম কর্মীদের জানান দুর্ঘটনার সময় আশপাশের লোকজন একটি শব্দ পেয়ে ঘটনাস্থলে যান। এ সময় স্কুলের পোশাক পরিহিত অবস্থায় এক শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। একই সময় একটি সাইকেল পড়ে থাকতে দেখেন তারা। এ সময় দ্রুত ইউনিয়ন পরিষদসহ পুলিশে খবর দেয়া হয়। তবে শিশুটি কোথায় যাচ্ছিলো তা জানা যায়নি।

নিহত ওই শিশুর পরিবার জানায়, সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়েছিল অন্তর। পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের মাস্টার মাসুদ পারভেজ জানান ‘কাঞ্চন কমিউটার ট্রেনটি পঞ্চগড়ে যাওয়ার সময় উক্ত দুর্ঘটনাটি ঘটে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park