1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

পঞ্চগড়ে দুদিন ধরে সূর্যের আলো নেই অতিরিক্ত ঠান্ডায় জনজীবন কাহিল।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ৩১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় জেলা প্রতিনিধি।

বাংলাদেশের শেষ প্রান্তে অবস্থিত পঞ্চগড় জেলা। পঞ্চগড় জেলা হিমালয় কন্যা নামে পরিচিত। হিমালয় পর্বত কাছে হওয়ার কারণে গত দুদিন ধরে প্রচন্ড ঠান্ডা। সারাদিন হিমেল বাতাস রাত্রে ঠান্ডায় কাঁপছে পঞ্চগড় জেলা। সন্ধ্যা হওয়ার সাথে সাথে প্রচন্ড ঠান্ডা নেমে আসে। রাত্রে এবং সকালে বৃষ্টির মত টিপ টিপ পানি পড়তে থাকে। পঞ্চগড়ের বোদা উপজেলার কলেজপাড়ার বাসিন্দা রায়হান গণমাধ্যম কর্মীদের জানান, গত দুইদিন ধরে সূর্যের দেখা মিলেনি অতিরিক্ত ঠান্ডার কারণে আমরা আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করতেছি। ভ্যান চালক মোতালেব জানান অতিরিক্ত ঠান্ডার কারণে পরিবার-পরিজন নিয়ে খুবই কষ্টে আছি।

ঠান্ডার কারণে আয় উপার্জন কমে গেছে মানুষ ভ্যানে চরতে চায় না অতিরিক্ত ঠান্ডার কারণে। আগে ভ্যান চালিয়ে ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম করা যেত আর এখন ২০০ থেকে ৩০০ টাকা ইনকাম করা খুবই কষ্টকর। বোদা সদর হাসপাতালে গিয়ে দেখা যায় অতিরিক্ত ঠান্ডার কারণে নিমোনিয়া, জ্বর, সর্দি, কাশি এবং স্টকজনিত রোগীর সংখ্যা বেড়েই চলেছে।আবহাওয়া অফিস জানিয়েছে আরো দু চার দিন এই আবহাওয়া থাকতে পারে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park