1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পঞ্চগড়ে ন্যায্য মূল্যে সবজির বাজার উদ্বোধন করেন জেলা প্রশাসক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে সরকারি অডিটোরিয়ামে ন্যায্য মূল্য কাঁচা বাজারের শুভ উদ্বোধন করেন পঞ্চগড়ের সুযোগ্য জেলা প্রশাসক মোঃ বাসেত আলি। জেলা প্রশাসক জনান সরাসরি কৃষকের কাছ থেকে স্বেচ্ছাসেবী সংগঠন সবজি ক্রয় করে নিয়ে এসে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়। বর্তমান বাজারে আলোর কেজি ৭৫ টাকা হলেও পঞ্চগড় অডিটোরিয়ামে ন্যায্য মূল্যে ৫৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

একইভাবে পিয়াজ ৮০, মরিচ ৬৫, লাউ প্রতি পিস ২০ টাকা, সিম৬০, বাঁধাকপি ৪০, করলা ২০, মূলা ৩৫, বেগুন ২০, লাল শাক ৩০, ডাঠা ১৮ দড়ে বিক্রি হচ্ছে। সকাল থেকে পঞ্চগড় অডিটোরিয়ামে ন্যায্য মূল্য বাজারে ক্রেতাদের অনেক ভিড় দেখা যায়, ন্যায্য মূল্যে বাজার পেয়ে ক্রেতারা খুবই খুশি। বাজারের চেয়ে ন্যায্য মূল্যের বাজারে ২০ থেকে ৩০ টাকা কমে তারা নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজার ক্রয় করতে পারতেছে। ক্রেতারা বলেছেন আরো দোকান ও পণ্য বাড়লে আমাদের অনেক সুবিধা হবে। সপ্তাহের প্রতিদিন ন্যায্য মূল্যের বাজার পরিচালনা করার দাবি জানান ক্রেতারা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park