1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

পঞ্চগড় থেকে হারিয়ে যাওয়া এন্ড্রয়েডের মোবাইল ফোন উদ্ধার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৪০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় জেলা প্রতিনিধি

 

পঞ্চগড়ের বোদা উপজেলায় আজ ০৯ জুলাই ২০২৪ রোজ মঙ্গলবার “বাংলাদেশ সেল ফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন” (BCPRTA) বোদা বাজার চৌধুরী মার্কেটে Samsung A3 একটি মোবাইল ফোন আবু নুর নামে এক ব্যক্তি লক খুলতে আসে সোনালী টেলিকম এন্ড মোবাইল সার্ভিসিং সেন্টারে। আবু নুরের কাছে উক্ত মোবাইল ফোনের তথ্য জানতে চাইলে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দেওয়ায় সন্দেহ হয় এবং এ ব্যপারে ব্যপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে মোবাইল ফোনটি পাথরাজ সরকারি কলেজ মাঠে কুড়িয়ে পেয়েছে।

পরবর্তিতে মোবাইল ফোন থেকে খুলে রাখা সিম মোবাইলটিতে এক্টিভ করলে মোবাইলটির মালিক কল দিলে জানা যায় উক্ত মোবাইল ফোনটি পাথরাজ সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ রুহুল আমিন লিটন স্যারের বলে জানান। পরবর্তীতে বাংলাদেশ সেল ফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন পঞ্চগড় জেলা কমিটির মাধ্যমে মোবাইল ফোনটি বোদা থানায় হস্তান্তর করলে বোদা থানা ডিউটি অফিসার মোবাইল ফোনটি মুল মালিকের কাছে হস্তান্তর করেন। বাংলাদেশ সেল ফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন পঞ্চগড় জেলার মোবাইল ফোন টেকনিশিয়ানরা হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ইতিমধ্যে ব্যপক সুনাম অর্জন করেছেন।

বাংলাদেশ সেল ফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন এর সদস্যদের এধরনের জনসেবা মুলক উদ্যোগকে বোদা থানা পক্ষ থেকে স্বাগত জানান । এবিষয়ে বাংলাদেশ সেল ফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন এর নির্বাহী সদস্য নুরুজ্জামানের সাথে আলাপচারিতার সময় জানা যায় বোদা উপজেলার মতো যদি সকল জেলা এবং উপজেলার মুঠোফোন টেকনিশিয়ানরা মোবাইলের মালিকানার কাগজ পত্র যেমন, মোবাইলের imei সহ বক্স, মোবাইল ক্রয়ের রশিদ আছে কি না এবিষয়ে যাচাই বাছাই করে লক আনলক করেন তাহলে মোবাইল ফোন চুরি/ছিনতাই অনেক কমে যাবে বলে জানান । প্রশাসনের পাশাপাশি সকলে মিলে একসাথে কাজ করলে মুঠোফোন দ্বারা অপরাধ অনেকটা কমে আসবে। এই উদ্দেশ্য কে বাস্তবায়ন করার জন্য সারা দেশের মোবাইল ফোন টেকনিশিয়ানদেরকে সুসংগঠিত করার জন্য কাজ করছেন বাংলাদেশ সেল ফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা এবং মহাসচিব জনাব মোঃ হাজবুল আলম জুলিয়েট ।

সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে চাওয়া হলে নুরুজ্জামান জানান, “মুঠোফোন দ্বারা অপরাধ দমনে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা এবং গ্রাহক সেবার মান বৃদ্ধি করার” জন্য সারা বাংলাদেশে কাজ করছে বাংলাদেশ সেল ফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন এর সদস্যরা। মোবাইল ফোন টি হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন BCPRTA এর কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ নুরুজ্জামান, পঞ্চগড় জেলা সভাপতি ওমর ফারুক, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, বোদা উপজেলার সাধারণ সম্পাদক সোহাগ ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সহ অনেক।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park