1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পটুয়াখালীতে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত বহু

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

গোপাল হালদার, পটুয়াখালী

পটুয়াখালী জেলা বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে দুই পক্ষ নেতাকর্মীদের মধ্যে  মারামারির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। যাদের মধ্যে ৫ জনকে পটুয়াখালী  মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছেন ছাত্রদল নেতা মোঃ ফিরোজ আলম খান ইউসুফ, যুবদলের রিয়াজ, জহির, রাসেল এবং হানিফ হাওলাদার, মোঃ ফাহাত, মোঃ হানিফ হাওলাদার।

শনিবার বিকেলে পটুয়াখালী শহরের পুরাতন আদালত মাঠে আয়োজিত কর্মী সমাবেশ শুরু হলে নেতাদের উপস্থিতিতেই  আলতাফ হোসেন চৌধুরী গ্রুপ এবং স্নেহাংশু সরকার কুট্টি গ্রুপের নেতাকর্মীরা বিবাদে জড়িয়ে পড়েন। এ সময় জেলা এবং কেন্দ্রীয় নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ব্যার্থ হন।

দলীয় সূত্রে জানা যায়, পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনের প্রস্তুতি বিষয়ে জেলার নেতাদের সাথে বৈঠক করার জন্য পটুয়াখালী সফরে আসেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। এ উপলক্ষ্যে পুরাতন আদালত মাঠে কর্মী সমাবেশের আয়োজন করা হয়।  দুপুরের পর থেকে নেতা কর্মীরা বিভিন্ন এলাকা থেকে সমাবেশ স্থলে আসতে শুরু করেন।

কর্মী সমাবেশ শুরু হলে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সভাপতি আলতাফ হোসেন চৌধুরীর সমর্থিত গ্রুপের নেতাকর্মীরা মাকসুদ বায়জিদ পান্না এবং তৌফিক আলী খান কবিরের নেতৃত্বে একটি মিছিল নিয়ে মাঠে উপস্থিত হয়। এ সময় আগে থেকেই জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির পক্ষের নেতাকর্মীরা মাঠে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিল। এমন পরিস্থিতিতে দুই পক্ষের নেতাকর্মীরা শ্লোগান দেয়া এবং মঞ্চে ওঠা নিয়ে এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পরেন। এ সময় বেশ কয়েকজন কে রক্তাক্ত জখম হতে দেখা গেছে। এদিকে নেতাকর্মীদের মারামারি চলাকালীন সময় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুস রহমান এবং মাহবুবুল হক নান্নু মঞ্চে উপস্থিত ছিলেন।

এ বিষয় জানতে চাইলে পটুয়াখালী জেলা বিএনপির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ বায়জিদ পান্না বলেন, আমি যখন মঞ্চে উঠতে যাই তখন ছাত্রদল সভাপতি এবং যুবদলের কয়েকজন আমাকে বাঁধা দেয়। এ সময় আমি নেমে আসলে আমার পক্ষের লোকজনের উপর হামলা চালানো হয়৷ এতে চারজন গুরুত আহত হয়েছেন। পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির সাথে  যোগাযোগ করলেও তাৎক্ষণিক ভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park