1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পটুয়াখালীতে ছাত্র-অধিকার পরিষদের উদ্যোগে ইফতার বিতরণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

গোপাল হালদার, পটুয়াখালী:

পটুয়াখালীতে ছাত্র অধিকার পরিষদ জেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে ছাত্র অধিকার পরিষদের জেলা কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে পথচারী, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে প্রায় পাঁচ শতাধিক রোজাদারের মাঝে ইফতার ও খাবার পানি বিতরণ করা হয়।

ইফতার বিতরণকালে গণ-অধিকার পরিষদ জেলার আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান সাদ্দাম মৃধা বলেন, “পবিত্র রমজান মাসে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দলের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাবো।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা গণ-অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক এম মনসুর আহমেদ, উর্মি আক্তার, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মহসিন ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনির মোল্লাসহ জেলা গণ-অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park