1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পটুয়াখালীতে বরিশাল রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

গোপাল হালদার, পটুয়াখালী

পটুয়াখালীতে বরিশাল রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা পুলিশ লাইন্স সভা কক্ষে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম।

পটুয়াখালী পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আদুর রশিদ চুন্নু মিয়া, সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না মিয়া, জেলা জামাতে ইসলামি সভাপতি অ্যাড. নাজমুল হাসান, ইসলামি আন্দোলন বাংলাদেশের সভাপতি মাও. মুফতি হাবিবুবর রহমান, গন অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা।

এ সময় পটুয়াখালী জেলা পুলিশকে সব ধরনের সহায়তা করার আশ্বাস দেন সভায় অংশ নেওয়া আগত অতিথিরা। প্রধান অতিধির বক্তব্যে রেঞ্জ ডিআইজি বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাবে দেশ। আমরা ইতোমধ্যে তা প্রমান করেছি।

তিনি আরও বলেন, সমাজের প্রতিটি স্তরে শৃঙ্খলা, সহযোগিতা এবং সঠিক নেতৃত্ব আমাদের এগিয়ে নিয়ে যাবে। আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা দেশের উন্নয়নকে আরও এক ধাপ এগিয়ে নিতে সক্ষম হব।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park