1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

পটুয়াখালী কৃষি কলেজের, প্রতিষ্ঠাতা অধ্যক্ষের মৃত্যুতে পবিপ্রবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

দুমকী ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তথা পটুয়াখালী কৃষি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আ ফ ম মোশাররফ হোসেন খান এর মৃত্যুতে তার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

শুক্রবার (৬ ডিসেম্বর) জুময়ার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম এবং প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান সংক্ষিপ্ত আলোচনা করেন। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন পবিপ্রবি’র কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ আবদুল কুদ্দুস।

ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তথা পটুয়াখালী কৃষি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আ ফ ম মোশাররফ হোসেন খান এর মৃত্যু আমাদের দেশের গবেষণায় এক অপূরণীয় ক্ষতি। শিক্ষা ও গবেষণায় তাঁর যে বলিষ্ঠ অবদান তা আমাদের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে ।

তিনি আরও বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁর মানবীয় যাবতীয় ভুল ত্রুটি ক্ষমা করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন সেই সাথে তাঁর পরিবারের সদস্যদেরকে ধৈর্য্য ধারণ করার তাওফীক দিন। দোয়া মোনাজাতে বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য গত ৩ ডিসেম্বর (মঙ্গলবার) বাংলাদেশ সময় ভোর ৫ টায় আমেরিকার নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পটুয়াখালী কৃষি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আ ফ ম মোশাররফ হোসেন খান ইন্তেকাল করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্ৰাহী রেখে গেছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park