1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

দুমকী ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালিত হয়েছে।

উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সংগঠনের আয়োজনে একাধিক কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে ছিল পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও প্রভাতফেরী।

একুশের প্রথম প্রহরে রাত ১২:০১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। এ সময় তাঁর সাথে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান। এরপর বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম, অনুষদ, হল, বিভাগ, ছাত্র সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও পুষ্পস্তবক অর্পণ করে।

পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সকাল ৭:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম এবং কালো পতাকা উত্তোলন করেন বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান।

এছাড়া, সকাল ৭:৩০ মিনিটে কালো ব্যাজ ধারণ করে একটি প্রভাতফেরী অনুষ্ঠিত হয়, যা ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিএসসিতে এসে শেষ হয়।

সকাল ৭:৪৫ মিনিটে সৃজনী বিদ্যানীকেতনে শিশুদের জন্য চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, সুন্দর হাতের লেখা ও দেশাত্ববোধক গানের প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পরে, টিএসসির কনফারেন্স রুমে সকাল ৮:৩০ মিনিটে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। সভায় ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টা ড. এবিএম সাইফুল ইসলামের সঞ্চালনায় এবং পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান। তিনি মাতৃভাষার গুরুত্ব তুলে ধরে পবিত্র আল কোরআনের সুরা ইব্রাহিমের ৪ নম্বর আয়াত উল্লেখ করেন এবং বলেন, “মাতৃভাষাকে মহান আল্লাহ সুবহানাহু তায়ালা কতটা গুরুত্ব দিয়েছেন।”

প্রধান অতিথি অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম ১৯৫২, ৭১ ও ২০২৪ সালের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “মাতৃভাষার অধিকার শুধুমাত্র ভাষার প্রশ্ন নয়, এটি একটি জাতির আত্মপরিচয়ের, অধিকার ও স্বাধিকার আন্দোলনের প্রতীক।”

এছাড়া, বক্তব্য রাখেন অধ্যাপক ড. মোঃ জামাল হোসেন, রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্য অধ্যাপক ড. মোঃ হাবিবুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, সহকারী রেজিস্ট্রার মোঃ রিয়াজ কাঞ্চন শহীদসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীরা।

বেলা ১০:৪৫ মিনিটে অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান বিখ্যাত কবি হেলাল হাফিজের কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park