1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সুসজ্জিত ট্রেজারার কার্যালয়ের শুভ উদ্বোধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সুসজ্জিত ও আধুনিক সুবিধাসম্পন্ন ট্রেজারার কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ কার্যালয়ের উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের আর্থিক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও যুগোপযোগী করতে আধুনিকায়নের মাধ্যমে এই কার্যালয় নির্মাণ করা হয়। উদ্বোধন শেষে ট্রেজারার অধ্যাপক মোঃ আব্দুল লতিফের কাছে কার্যালয়টি হস্তান্তর করা হয়।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ট্রেজারার কার্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই কার্যালয় উদ্বোধনের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও দক্ষতার সঙ্গে পরিচালিত হবে।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতির জন্য সুশাসন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ট্রেজারার অফিসের এই আধুনিকায়ন তারই প্রতিফলন।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, রিজেন্ট বোর্ড সদস্য অধ্যাপক ড. মোঃ হাবিবুর রহমান, অধ্যাপক মোঃ জামাল হোসেন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. মোঃ আতিকুর রহমান, রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোঃ মামুন অর রশিদসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park