1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পটুয়াখালী ভার্সিটিতে, আন্ত:অনুষদীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর উদ্বোধন।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

দুমকী ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)তে আন্ত:অনুষদীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর উদ্বোধন।

১ ডিসেম্বর (রবিবার) দুপুর ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এর শুভ উদ্বোধন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান।

শারীরিক শিক্ষা বিভাগ এর পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ এর সভাপতিত্বে এবং উপ পরিচালক মোঃ আবু হানিফ এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন এলএলএ অনুষদের ডিন অধ্যাপক জামাল হোসেন, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান, প্রক্টর প্রফেসর আবুল বাসার খান, এফবিএ অনুষদের ডিন অধ্যাপক ড. সুজাহাঙ্গীর কবির সরকার, ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটো এবং উপ-ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. এবি এম সাইফুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র ছাত্রী বৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, আমরা এই বিশ্ববিদ্যালয়কে শতভাগ মাদকমুক্ত রাখবো। সব ধরনের খেলাধুলা চালু থাকবে। সকলের সহযোগিতা অব্যাহত থাকলে এই বিশ্ববিদ্যালয় লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনেও বিশেষ অবদান রাখবে।

তিনি এসময় শিক্ষার্থীদের টুর্নামেন্ট সফলভাবে শেষ করার আহ্বান জানান। উদ্বোধনী ম্যাচে কৃষি অনুষদ বানাম এএনএসভিএম অনুষদ অংশ গ্রহণ করে। উদ্বোধনী ম্যাচে খেলোয়াড় ও দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।।#

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park