1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পটুয়াখালী ভার্সিটিতে দোয়া ও ইফতার মাহফিল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

দুমকী ও পবিপ্রবি, পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) কৃষি অনুষদের কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম ও আবু বকর সিদ্দিক।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আবদুল কুদ্দুসের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. জামাল হোসেন, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, জনসংযোগ বিভাগের ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহীদ, সুইন আহমেদ, মাহমুদ আল জামান, লোকমান হোসেন মিঠু, সহকারী পরিচালক মাহমুদুল হাসান প্রমুখ।

এ ছাড়াও জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের সদস্যবৃন্দ, কর্মচারী পরিষদের সদস্যবৃন্দ এবং জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তব্য ও দোয়া মাহফিল:

জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছি। বিগত দিনে ফ্যাসিস্ট শাসনের দমন-পীড়ন সত্ত্বেও আমরা ন্যায়ের পক্ষে অবিচল ছিলাম।

প্রধান অতিথি অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের শিক্ষা দেয়, যা কর্মজীবনেও প্রতিফলিত হওয়া উচিত।

অনুষ্ঠানে দেশের কল্যাণ, খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park