1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পটুয়াখালী ভার্সিটিতে, দুর্নীতি ও অনিয়ম তদন্তে কমিশন গঠন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

দুমকি ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিগত কয়েক বছরে সংঘটিত বিভিন্ন আর্থিক, প্রশাসনিক ও একাডেমিকে, অনিয়ম–দুর্নীতি তদন্তের লক্ষ্যে বিশেষ কমিশন গঠন করা হয়েছে।

বুধবার ২৩ তারিখ ২৩০৩ স্মারকে, জানা যায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী রফিকুল ইসলামের নির্দেশে গঠিত ৪৯ সদস্যের এই কমিশন এ তদন্ত কার্যক্রম পরিচালনা করবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এই বিশেষ কমিশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ঘটে যাওয়া শারীরিক ও মানসিক নির্যাতন, যৌন হয়রানি, র‌্যাগিং, আসন–বাণিজ্য, চাঁদাবাজিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ তদন্ত করবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম হেমায়েত জাহান স্বাক্ষরিত দাপ্তরিক আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম হেমায়েত জাহানকে এই বিশেষ কমিশনের চেয়ারম্যান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক, হলের প্রাধ্যক্ষ, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টরসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের এই কমিশনে রাখা হয়েছে। কমিশনকে বিশ্ববিদ্যালয়ে সংঘটিত সব ধরনের অনিয়ম–দুর্নীতির বিষয়ে নিরপেক্ষভাবে তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে সুপারিশমালা জমা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের প্রয়োজনে সাব-কমিশন গঠন করতেও এ কমিশন ক্ষমতাপ্রাপ্ত হয়েছে।

ওই দাপ্তরিক আদেশে আরও বলা হয়, জুলাই ২০২৪–এর বিপ্লবের পরে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এই বিশেষ কমিশন গঠন করা হয়েছে। ওই সময়ে দেশব্যাপী গণ–আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং এর পর থেকেই বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

এ বিষয়ে বিশেষ কমিশনের চেয়ারম্যান এস এম হেমায়েত জাহান বলেন, ‘সবার পরামর্শ ও সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। বিশ্ববিদ্যালয়ে ইতিপূর্বে যত অপকর্ম হয়েছে, সবকিছুর সুষ্ঠু তদন্ত করা হবে এবং এসব অপকর্ম আর যাতে না হয়, সে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park