1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পটুয়াখালী ভার্সিটিতে প্রশংসিত অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

ছাত্রজনতার বিপ্লব পরবর্তী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি বিবেচনা করে ক্রান্তিকালীন সময়ে সোমবার (৫ আগস্ট) অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানকে রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। দায়িত্ব হস্তান্তরের পর থেকে তাঁর গৃহীত সীদ্ধান্তসমূহের প্রেক্ষিতেই তিনি প্রশংসিত হয়ে আসছে।

ড. এস. এম. হেমায়েত জাহান পবিপ্রবির কৃষি অনুষদের এন্টোমোলজি বিভাগের গ্রেড-১’র একজন অধ্যাপক। তিনি ২০১৩ সালে কোরিয়ার কুয়াঙপুক ন্যাশনাল ইউনিভার্সিটির এন্টোমোলজি বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।তিনি একাডেমিক জার্নাল অফ যুক্তরাষ্ট্রের সম্পাদকীয় বোর্ডের সদস্য, ইন্টারন্যাশনাল জার্নাল অফ ইনোভেটিভ রিসার্চের সম্পাদকীয় বোর্ডের সদস্য,জুওলজি সোসাইটি অফ বাংলাদেশের সদস্য, এন্টোমোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশের সদস্য। এছাড়াও তিনি দেশী-বিদেশী বিভিন্ন সোসাইটি এবং সংগঠনের সদস্য।

তিনি পবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচিত সহ-সভাপতি, ইউট্যাব পবিপ্রবি ইউনিটের সাধারণ সম্পাদক, ইউট্যাব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।এছাড়াও তিনি সাদা দলের সভাপতি, সাধারণ সম্পাদক ছিলেন। জিয়া পরিষদের বর্তমান সভাপতি এবং পূর্বে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অর্ধ শতাধিক সাইন্টিফিক পাবলিকেশন র এবং ওয়ার্ল্ড জিন ব্যাংকে জিন সিকুয়েন্স ডিপোজিট রয়েছে।তিনি গবেষক এবং দক্ষ শিক্ষক হিসেবে পরিচিত।

রেজিস্ট্রার হিসেবে তাঁর গৃহীত উল্লেখযোগ্য পদক্ষেপসমূহ হলো ছাত্রলীগের চাঁদাবাজিতে দীর্ঘ দুই বছর বন্ধ থাকা টিএসসি ক্যাফেটেরিয়া চালু করা, প্রশাসনিক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ব্যাপক রদবদল, হল প্রভোস্টবৃন্দ,প্রক্টর,সহকারী প্রক্টরবৃন্দের রদবদল,প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা,শিক্ষার্থীদের কাগজপত্র উত্তোলন, পরীক্ষা, দ্রুত রেজাল্ট প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং যোগ্যতা বিবেচনা করে পদায়ন। বিপ্লব পরবর্তী ৮ আগস্ট থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে হল খোলা এবং ক্লাস-পরীক্ষা কার্যক্রম চালু করায় তিনি আরও বেশি সমাদৃত।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park