1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পটুয়াখালী ভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ পালিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

দুমকী ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) “শিক্ষকের কণ্ঠস্বরঃ শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” প্রতিপাদ্যে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ পালিত হয়েছে। ৫ অক্টোবর (শনিবার) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে এক র‌্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কৃষি কনফারেন্স কক্ষে সর্বস্তরের শিক্ষকদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় এলএলএ অনুষদের ডিন প্রফেসর মোঃ আব্দুল লতিফের সভাপতিত্বে এবং কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. আবু ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মাহবুব রাব্বানী, রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথির বক্তৃতায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বলেন, বিগত ১৫ বছরের ফ্যাসিবাদী সরকারের সৃষ্ট জঞ্জাল ১৫ দিনে নিরসন করা সম্ভব নয়। এ জঞ্জাল নিরসনের জন্য শিক্ষকদের শৃঙ্খল ও আত্মমর্যাদাসম্পন্ন হতে হবে, সময়ানুবর্তিতা মেনে চলতে হবে, মিতব্যয়ী হতে হবে। তিনি আরও বলেন, ভার্সিটিকে আনতর্জাতিক ভাবে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষকদের ভালো শিক্ষক, গবেষক এবং অবিভাবকের ভূমিকা পালন করতে হবে। ক্লাস ও গবেষণার বাইরেও শিক্ষকদের আরও অনেকগুলো কাজ রয়েছে সেগুলো যথাযথভাবে পালন করতে হবে। শিক্ষকদের উদ্দেশ্যে ভিসি বলেন, নিজেদের প্রয়োজনে শিক্ষার্থীদের নিয়ে গ্রুপিং করা যাবে না এবং সকলকে ছাত্রবান্ধব হতে হবে। এছাড়া তিনি শিক্ষার্থীদের কল্যাণে অটো ভ্যাকেশন সিস্টেম বন্ধ করার বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন প্রফেসর ড. মোঃ মহসীন হোসেন খান, প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, প্রফেসর ড. মোঃ মামুন-উর-রশিদ, প্রফেসর আবুল বাশার খান, প্রফেসর ড. সুজাহাঙ্গীর কবির সরকার এবং প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park