1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পটুয়াখালী ভার্সিটিতে, “Outcome Based Curriculum” বিষয়ক প্রশিক্ষণ।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

দুমকি ও পবিপ্রবি ( পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)তে ” Outcome Based Curriculum (OBC)” বিষয়ক দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ডিসেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কর্মশালার উদ্বোধন করেন।

আইকিউএসি সেল এর পরিচালক প্রফেসর ড. মো: ইকতিয়ার উদ্দীন এর সভাপতিত্বে এবং আই-কিউ এসি সেল এর সিনিয়র ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম টিটো”র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ ।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, শিক্ষকদের (OBC) প্রশিক্ষণের মাধ্যমে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে যেখানে ব্যবহারিক দক্ষতা অত্যন্ত মূল্যবান, OBC শিক্ষা শিক্ষার্থীদের তাদের ভবিষ্যত ক্যারিয়ারের জন্য প্রস্তুত করতে এবং বেকারত্বের ঝুঁকি এড়াতে একটি মুখ্য ভূমিকা পালন করবে।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি’র আই-কিউএসি সেল এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ আবদুল মাসুদ এবং এনএফএস অনুষদের ডিন অধ্যাপক শহীদুল ইসলাম । প্রশিক্ষণ কর্মশালায় নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের শিক্ষকরা অংশ নেন। বিকেল ৫ টায় উক্ত ওয়ার্কশপ শেষ হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park