1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পটুয়াখালী ভার্সিটি, উপাচার্যের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

দুমকী ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড.কাজী রফিকুল ইসলাম এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ অক্টোবর) দুপুর ১২ টায় শুরু হয়ে দুপুর ২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলয়ানতনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান এর সভাপতিত্বে এবং ডেপুটি রেজিস্ট্রার ড. রাহাত মাহমুদ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর

অধ্যাপক ড.কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি এলএলএ অনুষদের ডিন অধ্যাপক আব্দুল লতিফ, সিএসই অনুষদের জ্যেষ্ঠ অধ্যাপক জামাল হোসেন, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ জিল্লুর রহমান, প্রক্টর অধ্যাপক মো: আবুল বাশার খান এবং ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টা ড. এবিএম সাইফুল ইসলাম । অনুষ্ঠানে কর্মকর্তাদের মধ্য থেকে বক্তব্য রাখেন ডেপুটি রেজিস্ট্রার মোঃ আবুবকর ছিদ্দিক, ডেপুটি রেজিস্ট্রার মোঃ সাইদুর রহমান জুয়েল এবং সহকারী রেজিস্ট্রার মোঃ রিয়াজ কাঞ্চন শহীদ প্রমুখ।

সভায় অধ্যাপক ড.কাজী রফিকুল ইসলাম কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান কম্পোনেন্ট হল ছাত্র-ছাত্রী এবং শিক্ষক আর তাদের সহযোগী শক্তি হল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং আমিও সেই কাতারে আছি।উপাচার্য বিশ্ববিদ্যালয়কে জাতির সামনে তুলে ধরতে এবং পরবর্তীতে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভালো অবস্থান তৈরি করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, আমার শতভাগ প্রচেষ্টা দিয়ে আপনাদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবো সেক্ষেত্রে সকলের আন্তরিকতা ও সহযোগিতা প্রত্যাশা করছি।

তিনি আরো বলেন, আমি একটি সুন্দর সিস্টেম চালু ও এর অনুসরণ করতে চাই। নতুন করে নতুন চিন্তা ও কর্ম দিয়ে সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই। তিনি বিশ্ববিদ্যালয়ে মাদক নিয়ন্ত্রনে জিরো টলারেন্সের ঘোসনা দেন। এ ব্যাপারে সকলকে সতর্ক হওয়ার আহবান জানান। তিনি বলেন, বিভিন্ন ধরনের সমস্যা থাকবে, সেই সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park