1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পতিত স্বৈরাচারী সরকারের দোষরদের সাথে সখ্যতা করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা: জেলা বিএনপি আহ্বায়ক মন্টু

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান মন্টু বলেছেন, “বিগত পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পালিয়ে গেলেও তাদের দোষররা এখনও সক্রিয় রয়েছে। যারা এই দোষরদের আশ্রয়-প্রশ্রয় দেবে বা তাদের সঙ্গে সখ্যতা গড়ে তুলবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে অপশক্তিকে প্রতিহত করতে হবে এবং দেশনায়ক তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।”

বুধবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পাইকগাছা উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

পাইকগাছা প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ডা. আব্দুল মজিদ। সাংগঠনিক সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, বিএনপি নেতা খান জুলফিকার আলী জুলু, এনামুল হক সজল ও মোল্লা খায়রুল ইসলাম।

এছাড়া বক্তব্য রাখেন তুষার কান্তি মণ্ডল, আসলাম পারভেজ, ইব্রাহিম গাজী ও আবু মুছা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park