1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

পদত্যাগে বাধ্য করানো অধ্যক্ষ কে চারদিন পড় যোগদান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলা সাকোয়া জামিলাতুন নেশা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মফিজ উদ্দিন কে গত ২৭ আগস্ট বহিরাগত ছাত্র-ছাত্রীরা জোর করে পদত্যাগ করান,এতে করে সাকোয়া এলাকার সুশীল সমাজ ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে চারদিন পর উক্ত মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা অধ্যক্ষকে পুনরায় ফুলের মালা দিয়ে গ্রহণ করে নেন।

উক্ত মাদ্রাসার অধ্যক্ষর মেয়ে মিম গণমাধ্যম কর্মীদের জানান আমার বাবার সাথে যে আচরণটি করেছে এটি খুবই দুঃখজনক ঘটনা প্রকৃত ছাত্র-ছাত্রীদের এরকম আচরণ হতে পারে না আমার বাবা একজন সৎ যোগ্য ন্যয় নীতিবান আদর্শ শিক্ষক, আমার বাবাকে জোর করে কিছু বহিরাগত ছাত্র পদত্যাগ করিয়েছেন,এর আমি তীব্র নিন্দা জানাই, উক্ত মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মফিজ উদ্দিন জানান যারা এই কাজটি করেছে তাদেরকে আমি মাফ করে দিলাম পরবর্তীতে বাংলাদেশের যেকোন শিক্ষা প্রতিষ্ঠানে এরকম দুঃখজনক ঘটনা না ঘটে এ ব্যাপারে সবাইকে খেয়াল রাখতে হবে।

উক্ত মাদ্রাসার একজন ছাত্র গণমাধ্যম কর্মীদের জানান, যারা এই কাজটি করেছে এটি মোটেও ঠিক হয়নি এটি বেআইনি এবং জঘন্যতম অপরাধ বলে আমি মনে করি, আমরা আমাদের অধ্যক্ষ স্যারের কাছে মাফ চেয়েছি তিনি আমাদের মাফ করে দিয়েছেন এবং সকল ছাত্র-ছাত্রী মিলে অধ্যক্ষ স্যারকে ফুলের মালা দিয়ে স্যারের আসনে বসিয়ে দিয়েছি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park