
স্টাফ রিপোর্টার চৌধুরী জুয়েল রানা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নড়াইল জেলার জয়নগর ইউনিয়ন-এর সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমান নান্নু।
ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও মহান আল্লাহর প্রতি আনুগত্যের এক অনন্য শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের আদর্শ আমাদের জীবনে মানবতা, সহমর্মিতা ও দায়িত্ববোধ জাগ্রত করে। আমি কামনা করি, এই পবিত্র ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।”
তিনি আরও বলেন, “ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষও সেই আনন্দে শরিক হতে পারে। তাই সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদের উচিত নিজেদের সামর্থ্য অনুযায়ী গরিব ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।”
কাজী আনিচুর রহমান নান্নু বলেন, “আমাদের সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় করতে হবে। দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠনে কাজ করতে হবে। ঈদের এই মহিমান্বিত শিক্ষা আমাদের পারস্পরিক ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করে।”
তিনি জয়নগর ইউনিয়ন-এর সর্বস্তরের জনগণের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
শুভেচ্ছা বার্তার শেষে তিনি বলেন, “সকলের জীবন আনন্দময় হোক, পরিবারে শান্তি বিরাজ করুক এবং মহান আল্লাহ আমাদের সবাইকে সুখী ও নিরাপদ রাখুন। ঈদ মোবারক।”