
গোপালগঞ্জ প্রতিনিধি
২ মার্চ থেকে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। রমজান উপলক্ষে বাংলাদেশের মুসলমানদের পাশাপাশি বিশ্বের সকল মুসলমানদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সাংবাদিক মোঃ শিহাব উদ্দিন, যিনি প্রেসক্লাব গোপালগঞ্জ এর সদস্য।
তিনি বলেন, “পবিত্র মাহে রমজান আত্মসংযম এবং সাধনার মাস। এ মাসে মুসলমানরা পরম করুণাময় আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নিজেদের আত্মাকে শুদ্ধ করার জন্য সিয়াম সাধনার মধ্যে নিজেকে নিবেদিত রাখেন।” তিনি আরও বলেন, “সারাদিন পানাহার থেকে বিরত থেকে মুসলমানরা আল্লাহর ভালোবাসা অর্জন করেন এবং এই মাসের মাধ্যমে হিংসা-বিদ্বেষ, অশ্লীলতা ও পাপ থেকে মুক্ত হয়ে সমাজে শান্তি, স্বস্তি এবং ইনসাফ প্রতিষ্ঠিত হোক।”
এছাড়া, তিনি সকলের জন্য রমজান মাসে সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেছেন।