1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পবিপ্রবিতে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আয়োজনে ইফতার মাহফিল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

দুমকি ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ব্যবসায় প্রশাসন অনুষদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ৭ মার্চ (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের টিএসসির কনফারেন্স রুমে এই মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার, ব্যবসায় অনুষদের সাবেক ডিন অধ্যাপক বদিউজ্জামান এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মুজাহিদুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক মোঃ মমিন উদ্দিন, সহযোগী অধ্যাপক মোঃ তারিকুল ইসলামসহ ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষকবৃন্দ এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

অতিথিরা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের এমন আয়োজনের প্রশংসা করেন এবং মাহে রমজানের ফজিলত ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park