1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পরিবর্তনের ছোঁয়ায় বিআরটিএ বাংলাদেশ এবং পেশাদার ড্রাইভারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ৩০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ খুলনা সার্কেল কর্তৃক পরিবর্তনের ছোঁয়ায় নতুন আঙ্গিকে স্বচ্ছতার ভিত্তিতে ঢেলে সাজিয়ে সবকিছুতেই আমুল পরিবর্তন এনে বিআরটিএ”র বাংলাদেশ এই স্লোগানে ১৬/০১/২০২৫ ইং রোজ বৃহস্পতিবার শিরোমণির বাদাম তলায় দিনব্যাপী ২০০ জন পেশাদার ড্রাইভারদের প্রশিক্ষণ কর্মশালা ২০২৪-২৫ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বিআরটিএ খুলনা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) উসমান সরওয়ার আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিআরটিএর বিভাগীয় পরিচালক (ইঞ্জি:) জিয়াউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজের এনাটমি বিভাগের প্রভাষক ডাঃ অনিন্দ্য কুমার সাহা,(শহর ও কেএমপি) যানবাহন শাখার পুলিশ পরিদর্শক মাহমুদ আলম সহ কর্মকর্তা-কর্মচারীরা।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনা বিআরটিএ সার্কেলের মোটরযান পরিদর্শক মো: সাইফুল ইসলাম। এ সময় বক্তারা বলেন, দোকানে বা দালালের কাছে গিয়ে ফিটনেস এর এপয়েন্টমেন্ট এর দিন শেষ বিআরটিএ বাংলাদেশ এই স্লোগানে এবং চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা এখন থেকে বিআরটিএ কর্মকর্তা কর্মচারীরা, যে কোন গ্রাহককে ফিটনেস এর এপয়েন্টমেন্ট এবং বিএসপি এর একাউন্ট খুলে দেবে এই উপলক্ষে স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারের মাধ্যমে কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে। তাছাড়া প্রত্যেকটা বিষয়ে স্বচ্ছতার সাথে কার্যক্রম পরিচালনা করা হবে। কোন গ্রাহক কোন বিষয়ে প্রতারিত হবে না এবং দালালমুক্ত একটি সুন্দর বিআরটিএ অফিস হবে খুলনা এই অভিমত ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park