
মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার থানা পুলিশের বিশেষ অভিযানে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানাধীন কাশিরাম মৌজাস্থ কালীগঞ্জ থানার মূল গেটের সামনে পাটগ্রাম টু ঢাকা গামী মহাসড়কের উপর ভ্রমণরত খোকন পরিবহন নামক বাস তল্লাশী করলে বাসের ড্রাইভারের সীটের উপরে বিশেষ কায়দায় রক্ষিত ১০০(একশত) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয় উক্ত বাসের ড্রাইভার মোঃ নাসির উদ্দিন (৩৩), পিতা-মোঃ আব্দুল জলিল, সাং-খালিসপুর, থানা-দৌলতপুর, জেলা-খুলনা, এবং উক্ত বাসের সুপারভাইজার ২। মোঃ আজিজুল ইসলাম বাবু(৩০), পিতা-মোঃ মকবুল হোসেন, সাং-ইসলামপুর (টংভাঙ্গা), থানা-হাতীবান্ধা,জেলা-লালমনিরহাটদ্বয়কে আটক করিয়া উক্ত খোকন নামক বাসটি জব্দ করেণ লালমনিরহাট জেলা কালীগঞ্জ থানা পুলিশ। উদ্ধারকারী অফিসার এসআই/ মোঃ নুরুল হক সরকার এবং তার সঙ্গীয় টিম, সকলেই কালীগঞ্জ থানা, লালমনিরহাট।
উক্ত এস্থানের সাধারণ জনগণ ও নাম বলতে অনিচ্ছুক অপর এক গাড়ির ড্রাইভার ও সুপার ভাইজারের সাথে কথা বলেন সাংবাদিকরা কথা বলে জানতে পারা যায় যে লালমনিরহাট জেলা হতে বাংলাদেশে ছড়িয়ে পড়ে মাদক, ফেনসিডিল, গাঁজা, টেপানটাটল টেবলেট সর্নের বার সহ হরেক রকম ইন্ডিয়ান প্রডাক্ট।
যা শতকরা ৮৫ ভাগ সড়ক পথেই পারাপার হয়।আর এ মাদক পরিবহন করার বিষয় গুলো জানেন বাস মালিক পক্ষের লোক জন। বাকি বিষয় গুলো তদন্ত করে আইনের সু শাসন কায়েম করার জন্য অনুরোধ জানান স্থানীয় জনগণ। মাদকের কালো হাত থেকে রক্ষা করুন ডাঃ মুহাম্মদ ইউনুস এ দেশের যুব সমাজ দের।