1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অত্যাবশ্যক- মেয়র শেখ আ: রহমান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

আলী আজীম, মোংলা বাগেরহাট

 

বৃক্ষ নেই, প্রাণের অস্তিত্ব নেই, বৃক্ষহীন পৃথিবী যেন প্রাণহীন মহাশ্মশান। অফুরন্ত সৌন্দর্যের এক মধুর নিকুঞ্জ আমাদের এ বাংলাদেশ। এই বাংলাদেশকে সবুজে শ্যামলে ভরে দিয়েছে প্রানদায়ী বৃক্ষরাজি। তাই দেশকে সুশীতল ও বাসযোগ্য করে রাখার ক্ষেত্রে বৃক্ষের অবদান অনস্বীকার্য। আবার মানুষের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যেসব মৌলিক চাহিদা রয়েছে তার অধিকাংশই পূরণ করে বৃক্ষ। তাই মানব জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম। পৌরবাসীকে প্রাকৃতিকভাবে বেঁচে থাকার উপযোগী করে তুলতে মোংলা পোর্ট পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান সমগ্র পৌরসভা জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছেন।

 

রোববার ( ২৮ জুলাই) সকাল ১১টায় পৌরশহরের মেরিন ড্রাইভ রোড সহ বিভিন্ন একালাকার সড়কের দুই ধারে খাঁচায় বন্দি করে বিভিন্ন বনজ,ফলজ ও ঔষধি গাছের চারা লাগানো উদ্বোধন করেছেন মোংলা পোর্ট পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান আরো বলেন, ইতোমধ্যে পৌরসভার বিভিন্ন জায়গায় নানা জাতের গাছের চারা রোপণ করা হয়েছে। সমস্ত পৌরসভা জুড়ে আরো বৃক্ষরোপণ করতে এ কর্মসূচি অব্যাহত রয়েছে।

 

মানবজাতিসহ প্রাণিকূলের অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের জন্য পরিকল্পিতভাবে পর্যাপ্ত গাছ লাগানো একান্ত প্রয়োজন। তাই নির্মল প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলতে সমগ্র পৌরসভাজুড়ে ফলজ,বনজ ও ঔষধি গাছ রোপণ কর্মসূচি অব্যাহত রয়েছে। এই কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন দেশের বনভূমির পরিমাণ পূরনে ভূমিকা রাখবে,অন্যদিকে প্রাকৃতিকভাবে পৌরসভাটি হয়ে উঠবে বসবাসের উপযোগী এসময় উপজেলা নির্বাহি কর্মকর্তা নিশাত তামান্না, পৌর নির্বাহি কর্মকর্তা অমল কৃষ্ণ সাহা, পৌর কাউন্সিলর সহ পৌর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park