
সাংবাদিক শিরিন, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ড. মইনুল হাসান সাদিকের সাথে নবগঠিত পলাশবাড়ী পৌর তাঁতি দলের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
এ সময় পলাশবাড়ী পৌর তাঁতি দলের নবগঠিত কমিটির আহ্বায়ক সোহাগ প্রধান লিটনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ অধ্যাপক সাদিককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
মতবিনিময়ের সময় অধ্যাপক সাদিক বলেন, “আমরা সকল সম্প্রদায়ের মানুষের সমান অধিকার নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। আপনারা যদি সমাজের উন্নয়ন এবং ঐক্য গড়ে তুলতে কাজ করেন, তবে বিএনপি সেই প্রচেষ্টায় আপনাদের পাশে থাকবে।”
অন্যদিকে, সোহাগ প্রধান লিটন উল্লেখ করেন, “তাঁতি সমাজের মানুষের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের দল কাজ করছে। জেলা বিএনপির সাথে এই সাক্ষাৎ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমরা ভবিষ্যতে একযোগে কাজ করার জন্য প্রস্তুত।”