1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ম ও আদর্শে স্মরণীয় হয়ে থাকবেন অধ্যক্ষ মোল্লা সাকায়েত হোসেন। নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, তদন্তে শিক্ষা বিভাগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আশরাফুজ্জামান গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পড়া না পারায় প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে পূর্ব গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাফুজার রহমান মিথুনের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, তিনি শিক্ষার্থীর পেট মুচড়ে ধরাসহ বেঞ্চে শুইয়ে নির্যাতন করেন।

রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার মহদীপুর ইউনিয়নের পূর্ব গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।নির্যাতনের শিকার আনিসা আক্তার মায়া (৭) পূর্ব গোপালপুর গ্রামের আইয়ুব আলীর মেয়ে এবং বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

ঘটনার পর সংবাদকর্মীরা শিশুটির বাড়িতে গেলে কান্নাজড়িত কণ্ঠে সে অভিযোগ করে, পড়া না পারলেই মিথুন স্যার তার পেট মুচড়ে ধরেন। ঘটনার দিন দুপুরে পড়া দিতে না পারায় শিক্ষক তার পেটে জোরে চাপ দিলে ব্যথায় সে কেঁদে ফেলে। এর আগেও একইভাবে তাকে বেঞ্চে শুইয়ে নির্যাতন করা হয়েছিল বলেও দাবি করে শিশুটি।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন আক্তারের কাছে জানতে চাইলে তিনি অভিযোগের বিষয়ে সরাসরি মন্তব্য না করে বলেন, বিদ্যালয়ের ভালো কাজ ও ভালো ফলাফলের বিষয়েও গণমাধ্যমের নজর দেওয়া উচিত।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে পলাশবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরজুমান আরা গোলেনুর বলেন, সহকারী শিক্ষক মাহাফুজার রহমান মিথুনের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মাহাফুজার রহমান মিথুনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park