1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

পলাশবাড়ীতে তেল ফসলের আবাদ বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধকরণ সভা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আশরাফুজ্জামান, গাইবান্ধা

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ব্লকে তেলজাতীয় ফসলের আবাদ বৃদ্ধি ও নতুন জাত সম্প্রসারণে কৃষকদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বরিশাল ব্লকের সর্বাঙ্গভাদুরিয়া, ভবানীপুর দুবলাগাড়ী ও পশ্চিম গোপীনাথপুর গ্রামের কৃষক–কৃষাণীদের অংশগ্রহণে এ সভা ও উঠান বৈঠক আয়োজন করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) শর্মিলা শারমিন।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা শর্মিলা শারমিন বলেন, “উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজ্জাদ হোসেন সোহেল স্যারের নির্দেশে রোপা আমন কাটার পর পতিত জমিতে তেল ফসল আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করছি। বোরো ধান লাগানোর আগে জমি ফাঁকা না রেখে সরিষা, সূর্যমুখী বা সয়াবিন চাষ করলে তেলের ঘাটতি পূরণ হবে এবং কৃষক অতিরিক্ত আয়ের সুযোগ পাবেন।”

তিনি জানান, চলতি মৌসুমে তাঁর ব্লকে সরিষা ৩৮ হেক্টর, সূর্যমুখী ১ হেক্টর ও সয়াবিন ১ হেক্টর জমিতে তেল ফসল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জনে তিনি নিয়মিত কৃষকদের দ্বারে দ্বারে গিয়ে পরামর্শ দিচ্ছেন।

সরেজমিনে সর্বাঙ্গভাদুরিয়া গ্রামের কৃষক মো. ফিরোজ মিয়া বলেন, “এসএএও শর্মিলা শারমিন আমাদের গ্রামে সরিষা চাষে উঠান বৈঠক করেছেন। তাঁর পরামর্শে এবার আমি ১৫ বিঘা জমিতে সরিষা, ২ বিঘায় সূর্যমুখী ও ১ বিঘায় সয়াবিন আবাদ করব।”

উল্লেখ্য, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শর্মিলা শারমিন তেল ফসল সম্প্রসারণে বিশেষ অবদানের জন্য গত বছর গাইবান্ধা জেলায় প্রথম ও রংপুর অঞ্চলে দ্বিতীয় স্থান অর্জন করে সম্মাননা পেয়েছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park