1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে, ৭৬ তম প্রজাতন্ত্র দিবস পালিত হলো রেড রোডে। 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা , পশ্চিমবঙ্গ

২৬ শে জানুয়ারী রবিবার, ৭৬ তম প্রজাতন্ত্র দিবস, কলকাতার রেড রোডে, কুচকাওয়াজের মধ্য দিয়ে এবং বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, জাতীয় পতাকা উত্তোলন এবং বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়, ‌ মাননীয় মুখ্যমন্ত্রী সহ মন্ত্রীদ্বয় এবং পুলিশ কমিশনার থেকে শুরু করে মিলিটারি কমান্ডো পর্যন্ত উপস্থিত ছিলেন।

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে, কয়েকটি রাস্তা যান চলাচল বন্ধ করে দেওয়া হয় ,তাদেরকে অন্য পথ দিয়ে ঘুরিয়ে দেন , যেমন হসপিটাল রোড, খিদিরপুর রোড ,ডাফরিন রোড , গোষ্ঠ পাল সরণী, আর আর এ্যভিনিউ, আউট ট্রাম ঘাট ও এসপ্লেনেড, পার্কস্ট্রীট সহ অন্যান্য রাস্তা বন্ধ করে দেয়া হয়। ভোর সাড়ে পাঁচটা থেকে যান চলাচল বন্ধ থাকে দুপুর বারোটা পর্যন্ত।

এই অনুষ্ঠান দেখতে, যেমন দূর দুরান্ত থেকে দর্শক ভীড় জমিয়েছে, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন এবং তাদের পারফর্মেন্স তুলে ধরা হয়েছে। শুধু তাই নয় এন সি সি‌র ছাত্রছাত্রীরা এই কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।

প্রশাসনের তরফ থেকে সমস্ত রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়া হয়েছিল শুধু তাই নয় মোড়ে মোড়ে পুলিশি মোতায়ন ছিল চোখে পড়ার মত, নাকি কোনরকম গন্ডগোল না ঘটে, এবং যান চলাচল নিয়ন্ত্রণ থাকে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park