1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পশ্চিম মনিপুরে বাসায় হামলা ও চাঁদাবাজির ঘটনায় চারজন গ্রেফতার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আরিফুজ্জামান সাগর বিশেষ প্রতিনিধি 

রাজধানীর মিরপুরের পশ্চিম মনিপুর এলাকায় একটি বাসায় হামলা ও চাঁদাবাজির অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—আনোয়ার হোসেন তাবিদ (৩৫), মো. মিন্টু মিয়া (৩৫), মো. রতন মিয়া (৩৪) ও মো. ইসমাইল হোসেন (২৪)।

পুলিশ জানায়, গত রোববার (৬ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে পশ্চিম মনিপুরের ‘প্রতীক ভিলা’ নামক একটি আবাসিক ভবনে ৮ থেকে ১০ জনের একটি দল অতর্কিত হামলা চালায়। তারা বাড়ির ভেতরে প্রবেশ করে বসবাসরতদের জিম্মি করে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত হুমকি দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। হামলাকারীরা বাসিন্দাদের ‘আওয়ামী লীগের ফ্যাসিস্ট’ বলে আখ্যা দেয় এবং তাদের প্রণালীতে ভয়ভীতি দেখাতে থাকে। জিম্মিদশায় ভুক্তভোগীরা আতঙ্কে পড়ে যান এবং চাঁদাবাজদের হাতে পাঁচ লাখ টাকা দিতে বাধ্য হন।

খবর পেয়ে রাত আনুমানিক ৩টার দিকে পুলিশ ও র‍্যাব যৌথভাবে অভিযান চালিয়ে চারজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে। অভিযানের সময় বাকিরা পালিয়ে যায়।গ্রেফতারকৃতদের কাছ থেকে আদায়কৃত চাঁদার ১৬ হাজার টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

এ ঘটনায় গ্রেফতারকৃত চারজনসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park