1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর এলাকা ,শলিডিহাতে হাতির হানায় মৃত এক।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, পশ্চিমবঙ্গ

পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর এলাকায়, সাত সকালেই হাতির হানায় মৃত্যু এক জনের, ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের শলিডিহা গ্ৰামে।

গ্রামের নিমাই ভূঁইয়া নামে ৬৫ বছরের এক বৃদ্ধা, সকালবেলা উঠে দাঁড়িয়ে ছিল বাড়ির কাছে। হঠাৎ মাঠের দিক থেকে একটি হাতি এসে গ্রামে ঢুকে যায় , কিছু বুঝে ওঠার আগেই ওই বৃদ্ধাকে মাথায় করে ফেলে পা দিয়ে লাথি মারতে থাকে, এতেই বৃদ্ধার মৃত্যু হয়। এরপর ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার লোকজন। পরক্ষণেই হাতিটি গ্রাম থেকে বেরিয়ে চলে যায় , খবর দেওয়া হয় পুলিশ ও বন দপ্তরকে, তৎক্ষণাৎ বন দপ্তরের কর্মীরা ও পুলিশ এসে মৃত ব্যক্তিকে মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। তবে গ্রামবাসীরা এখনো যথেষ্ট আতঙ্কে রয়েছে।

বারবার একই ঘটনা ঘটছে এলাকায়, তারপরেও উদাসীন বন দপ্তর ,বন দপ্তরের পক্ষ থেকে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন গ্রামবাসীরা, প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন , তাদের সঙ্গেই ও বৃদ্ধা এসে কথা বলছিলেন হঠাৎ করে হাতিয়ে এসে তাকে আক্রমণ করে, সাতসকাল এই ধরনের ঘটনা ঘটায় যথেষ্ট আতঙ্ক রয়েছে গ্রামবাসীদের। এইভাবে আক্রমণ করলে ছোট ছোট বাচ্চাদের নিয়ে থাকাটা মুশকিল হয়ে পড়েছে। হাতির হানায় একের পর এক ঘটনা ঘটে চলেছে। এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park