
নড়াইলের নড়াগাতী থানাধীন পহরডাঙ্গা ইউনিয়নে নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রম শুরু হয়েছে। গতকাল ও আজ মিলিয়ে ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা বসানো হয়েছে, এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এ উদ্যোগ ধারাবাহিকভাবে আরও সম্প্রসারিত হবে।
এই উদ্যোগের আওতায় পহরডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করে এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারবৃন্দ, এবং নড়াগাতী থানা পুলিশের যৌথ উদ্যোগে এই কাজটি বাস্তবায়ন হচ্ছে।
স্থানীয়রা এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে ইউনিয়ন পরিষদ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয় প্রশাসনের আশা, সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।