
মোঃ হাচিবুর রহমান,কালিয়া ( নড়াইল) প্রতিনিধি
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নড়াগাতি থানার ১০নং পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপিত হয়েছে।
৮ ডিসেম্বর (বুধবার) সকাল ১১টায় ১০ নং পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদের হলরুমে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের ইউপি সচিব মোঃ মহিদুল ইসলামের সঞ্চালনায় ও চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পহরডাঙ্গা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা ফারজানা আক্তার দোলা,বিশেষ অতিথি হিসাবে ইউনিয়ন বিএনপির সভাপতি কাবুল বিশ্বাস,সমাজপতি সাবেক শিক্ষক শেখ আবুল বাসার,কৃষি কর্মকর্তা স্বপন কুমার মিত্র,শিক্ষক দ্বীন ইসলাম শরীফ,ইউপি সদস্য আমিনুল ইসলাম,সাংবাদিক মোঃ হাচিবুর রহমান,সাংবাদিক মোঃ মনিরুজ্জামান চৌধুরী,ছাত্র মোঃ হাসিবুর শরীফ।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ রহিম সিকদার,আফতাফ উদ্দিন পিন্টু,কাজল মোল্লা,মহিলা ইউপি সদস্য রওশোনারা বেগম,মফিজা বেগম। নওশের খানসহ এলাকার জনপ্রতিনিধি,গ্রামপুলিশ, ছাত্র, শিক্ষক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় বক্তারা দেশকে এগিয়ে নেওয়ার জন্য তারুণদের ভূমিকা ও সামনে করণীয় বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেন।